ছাড়া পেলেন অভিনেত্রী শাওন ও সাবা

মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা
মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল।

বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই নিজ নিজ পরিবাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয় সোহানা সাবাকে।

ডিবি জানিয়েছিল, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আর আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

এ সম্পর্কিত খবর:

ডিবি তুলে নিল শাওনকে, অভিযোগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের

শাওনের পর ডিবি হেফাজতে সোহানা সাবা

আরও পড়ুন

সর্বশেষ

ads