ধর্ষণের অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

বিয়ের আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ গত রোববার এ মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন হিরো আলমের স্ত্রী জেরিন, মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও আহসান হাবাবী সেলিম। বিচারক মো. […]
পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানানো হয় সোমবার তাদের মধ্যে কথা হয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও […]
খালেদা জিয়ার দেশে ফেরা কেন গুরুত্বপূর্ণ?

শেখ হাসিনা যখন নেই, তখন দেশে নির্বাচনের দাবি তুঙ্গে তুলতে পারবেন খালেদা জিয়া, এমনই মনে করা হচ্ছে।
লন্ডনে ছেলেকে রেখেই ফিরছেন খালেদা জিয়া, সঙ্গী পুত্রবধূরা

দোহায় যাত্রাবিরতি দিয়ে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে খালেদার।
করিডোরের উদ্যোগ ভালো: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, “মানবিক করিডোর দেওয়ার উদ্যোগটি ভালো। রাখাইনের জন্য মানবিক ত্রাণ সহায়তা দরকার।”
হাসনাতের গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে বন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের ভার্চ্যুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কোতোয়ালী থানায় দায়ের করা আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ […]
সোমবারের পত্রিকা: ‘নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা’

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিদেশিদের তৎপর হয়ে ওঠার খবর সোমবার গুরুত্বের সঙ্গে উঠে এসেছে সংবাদপত্রের পাতায়।
সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত, বিএসএফের আরও ১৬টি ব্যাটালিয়ন গঠন

পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন করছে ভারত। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুইটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন […]