ভিন্নধর্মী আয়োজনে যুক্তরাজ্যের স্টিভেনেজ শহরে উদযাপন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা।
স্থানীয় ‘আনন্দোৎসব স্টিভেনেজ বেঙ্গলি সোসাইটি’ নামে একটি সংগঠন গত ২৪ জানুয়ারি বেডওয়েল কমিনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। এ ছাড়া শিশু ও কিশোরদের জন্য ছিল ভিন্ন আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারোনেস শ্যারন টেইলর (Baroness Sharon Taylor, সেক্রেটারি অব স্টেট, মিনিস্ট্রি অব হাউজিং)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেভিন বোনাভিয়া (Kevin Bonavia, এমপি), ডেপুটি মেয়র লয়েড ব্রিসকো (Deputy Mayor Lloyd Briscoe), প্রাক্তন মেয়র জিম ব্রাউন (Former Mayor Jim Brown), কাউন্সিলর মাইলা আর্সেনো (Councillor Myla Arceno), কাউন্সিলর ফরহাদ চৌধুরী (Councillor Forhad Choudhary), কাউন্সিলর কোলিন দে ফ্রেইটাস (Councillor Coleen De Freitas)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্টিভেনেজ পুলিশ-এর প্রতিনিধি শেরিল অ্যান কালেন (Sheryl Ann Cullen, Stevenage Police), ইউএইচসিএএল অ্যাডভাইজার বিষ্ণু দত্ত, বিজিএস প্রতিষ্ঠাতা সৈয়দ সুমন সঙ্গীতশিল্পী হাবিব বাপ্পু প্রমুখ।
উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিউনিটির সদস্যদের পাশাপাশি স্টিভেনেজ বরো কাউন্সিল সার্বিক সহযোগিতা প্রদান করে।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবু ভৌমিক, বিশ্বজিৎ মজুমদার, রানা মজুমদার, শুভ সাহা উর্মি মজুমদার, ঝর্ণা সাহা, মিঠু মজুমদার ও বীথি সাহা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে তাদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।



