চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা।
একইসঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে জেলবন্দীদের মুক্তির দাবিও রয়েছে তাদের।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে তারা শহীদ মিনারে অবস্থান নেন।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত এবং একটি সংক্ষিপ্ত আদালত গঠন করে বরখাস্তকৃত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ; কারামুক্তি ও মামলা বাতিল; স্বাধীন তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি; পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্য এবং মোট ৭৪ জনের হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিডিআরের ঐতিহাসিক নাম পুনর্বহাল; পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে জাতীয় স্মরণ দিবস ঘোষণা করা।



