হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।
সোমবার মধ্যরাতে আইসিউতে নেওয়ার শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় দুপুর ২টা) তিনি ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ফেরিফাইড ফেইসবুক পেজেও এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, “ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে। আল্লাহ্’র বিশেষ রহমত প্রার্থনা করি।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
রোরবার ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। তার সঙ্গে ছেলে তারেক রহমানের ফেরার কথা থাকলেও ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে ৬ মে একাই দেশে ফেরেন।
এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর:



