প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কে কোন দপ্তর পেলেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার মধ্যে আটজনকে দপ্তর বণ্টন করা হয়েছে। 

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাকি দু’জনের মধ্যে হুমায়ুন কবির ও জাহেদ উর রহমানকে এখনও কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ads