প্রথম আলো ও ডেইলি স্টার ‘সাময়িক বন্ধ’

সকালেও প্রথম আলো ভবন থেকে ধোয়া উড়তে দেখা গেছে।
সকালেও প্রথম আলো ভবন থেকে ধোয়া উড়তে দেখা গেছে।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রকাশিত হয়নি তাদের শুক্রবারের কাগজ।

পত্রিকা দুটির সাংবাদিকরা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

নিরাপত্তার কারণে এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অনলাইন বিভাগের দু‘জন সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে তাদের ‘সেটআপ‘ অকেজো হয়ে পড়েছে। তাছাড়া কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনেকেই নতুন করে হামলার আশঙ্কায় অফিসে আসবেন কিনা সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বলেও জানান তারা।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম আলোর চারতলা ভাবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা থেকে তখনও ধোয়া উঠতে দেখা যায়।

ভবনটিতে প্রকাশনী ও বইয়ের অনলাইন বাজার প্রথমা এবং প্রথম আলোর মার্কেটিং ও মানবসম্পদ বিভাগের কার্যালয় ছিল।

এছাড়া ডেইলি স্টারের কার্যালয়ও দৃশ্যত ধ্বংসপ্রায়। দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মনিটর, সিপিইউ-সহ প্রয়োজনীয় নানা ধরনের গ্যাজেট ও যন্ত্রাংশ নিয়ে গেছে। এ সময় পত্রিকা দুটির অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।

এদিকে, শুক্রবার ছাপা হয়নি ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন দুটি পত্রিকার একটিও। মূলত ছাপাঘরের নিরাপত্তা বিবেচনায় তারা শুক্রবারের খবরের কাগজ প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

সর্বশেষ

ads