রুমিন ফারহানার বিজয়, ভোট পড়েছে ৪৫ শতাংশ

দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন তিনি।

১৫১ কেন্দ্রে সব কটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে লড়াই করা রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট।

তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ

ads