স্টকহোমে বাংলাদেশ দূতাবাসের মাতৃভাষা দিবস পালন

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রবাসী বাংলাদেশীরা এই আয়োজনে অংশ নেয়।
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রবাসী বাংলাদেশীরা এই আয়োজনে অংশ নেয়।

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা ‍দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে অংশ নেয়।

রোববার অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও শিশু কিশোরদেরকে নিয়ে দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সুইডেন শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সুইডেন ও নরডিক ফোরাম অব বাংলাদেশি অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড রিসার্চার এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় ভাষা শহীদ ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও সকল গনতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা।

পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

শহীদদের জন্য প্রার্থনা করেন মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ তার বক্তব্যে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রথম ধাপ হিসাবে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

এরপর পবিত্র কোরান থেকে তেলাওয়াত, ভাষা শহীদ ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ads