ওয়াশিংটনের ফ্লাইট ধরলেন ঢাকার ইউএসএআইডি কর্মকর্তারা  

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশে সহায়তা কর্যক্রম স্থগিতের ঘোষণার পর ওয়াশিংটনের ফ্লাইট ধরেছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কর্মকর্তারা। 

আনুমানিক দেড়শ কর্মকর্তা বৃহস্পতিবার ওয়াশিংটনের ফ্লাইট ধরে ঢাকা ছেড়ে চলে গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 

তহবিল স্থগিতের ঘোষণার পরপরই প্রথমে সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

এখন তারা ফিরে যাচ্ছেন, বলে জানান একজন কর্মকর্তা, যিনি তার নাম প্রকাশ করতে অপারগতা পোষণ করেছেন।

তিনি জানান, অবশ্য যেসব মার্কিন কর্মকর্তার জরুরি চিকিৎসা বা সন্তানদের পড়াশোনা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি রয়েছে তাদেরকে কিছুটা সময় বাড়ানোর সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে ইউএসএআইডির বিভিন্ন প্রকল্পে যুক্ত মার্কিন কর্মকর্তাদের বিষয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। আশঙ্কা করা হচ্ছে তাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে, অথবা নিজ উদ্যোগে ফিরে যেতে হবে শিগগির।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ

ads