নিবন্ধন স্থগিত হলেও ‘‌পাশা’ পাচ্ছে পর্যবেক্ষক কার্ড

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো।
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো।

বিতর্কের মুখে ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’-এর পর্যবেক্ষণ নিবন্ধন স্থগিতের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। তবে একদিন পরই সংস্থাটিকে কার্ড দেয়ার নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখা থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা ওই চিঠিতে কার্ড সংগ্রহের নিয়মকানুন ও অনুমোদিত সংস্থার তালিকা পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত ৮১টি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমতি দেয়া হয়েছে।

এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষক রয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের এই তালিকার ভিত্তিতেই পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করতে বলা হয়েছে।

ওই নিয়ম অনুসরণ করে স্থগিত সংস্থাকে পর্যবেক্ষনের জন্য কার্ড ইস্যু করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠায় ইসি।

আরও পড়ুন

সর্বশেষ

ads