দ্বিপক্ষীয় বৈঠকে কেন উঠল না শেখ হাসিনা প্রসঙ্গ?

আওয়ামী লীগ সভানেত্রীকে ফেরাতে আইনগত প্রক্রিয়া জোরেশোরে চলছে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইরকম ভাষ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও।

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই চ্যাম্পিয়ন

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করা ব্রাজিলই শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে।

‘বাংলাদেশের গণতান্ত্রিক সংকট: ইউনূস সরকারের কর্তৃত্ববাদী প্রবণতা’

‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার কয়েক মাস পর, বাংলাদেশের রাজনৈতিক গতিপথে বাস্তবসম্মত পরিবর্তনের প্রাথমিক আশাবাদ দ্রুত হতাশায় পরিণত হচ্ছে।’

তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে একসঙ্গে কাজ করায় গুরুত্বারোপ

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের সম্পর্কে বিদ্যমান চ্যালেঞ্জগুলো স্বীকার করে সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। রবিবার ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানিয়েছে বাসস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উভয় […]

বাংলা একাডেমির দুঃখ প্রকাশ, বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলবে

‘চাপের মুখে’ অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বন্ধ করে দেওয়ার পর এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলা একাডেমি। একইসঙ্গে জানিয়েছে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। রবিবার রাতে বইমেলার আয়োজক বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে মেলায় স্যানিটারি ন্যাপকিন প্রদর্শন বন্ধ করে দেওয়ার কারণ ব্যাখ্যায় বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, […]