রোববারের পত্রিকা : ‘নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি’

বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে রোববার দেশের সংবাদপত্রগুলো তাদের প্রধান প্রতিবেদন তৈরি করেছে। এসব বিষয়ের মধ্যে নির্বাচন ঘিরে বিএনপির শঙ্কা, দুই স্থলবন্দর ঘিরে দেশের নিরাপত্তা ঝুঁকি, জনপ্রশাসনের খবর বৃদ্ধি, শিশুদের টিকার সংকট ও বোতলজাত সয়াবিন তেলের বাজার সরবরাহ স্বাভাবিক না হওয়ার ইস্যুগুলো বেশি গুরুত্ব পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক রবিবার কোন সংবাদপত্রের কী শিরোনাম এসেছে। […]

একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন: এনসিপি’র প্রস্তাবে বিএনপির ‘না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, “আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না।”

গণতান্ত্রিক পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে : খালেদা জিয়া

লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

বিএনপি-জামায়াতের বন্ধুত্বের সময়ও কেন ছাত্রদল-শিবিরে মৈত্রী হয়নি

একবার ছাত্রদল ও ছাত্রশিবিরের জোট হলেও তা মজবুত হয়নি। বরং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল নেতারা শিবিরবিরোধী অবস্থানেই ছিলেন।