বিজ্ঞাপন

আসছে ‘স্ত্রী ৩, কবে মুক্তি?

স্ত্রী থ্রি পোস্টার

আসছে ‘স্ত্রী ৩’ । ২০২৪ সালের আগস্ট মাসে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েলে পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে ভারতের বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। সিনেবাজারে একচেটিয়া ব্যবসা করে ৫০ কোটি টাকার ছবি ৫০০ কোটি টাকা ক্যাশবাক্সে তুলেছিল। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে।

২০২৫ সালের দ্বিতীয় দিনেই নতুন ঘোষণা করে বড় চমক দিলেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রায় অভিনীত এই সিনেমায় এবার কোন ভূত ভয় দেখাতে আসবে, সেই গল্প জানার অপেক্ষা।

‘স্ত্রী ২’তে অক্ষয় কুমারের যে অবতার দেখা গিয়েছিল, এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে সেই গল্পই দেখাবে ম্যাডক ফিল্মস। কবে প্রেক্ষাগৃহে পাড়ি দেবে ‘স্ত্রী ৩’? নির্মাতাদের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজ কুমারের ছবি।

বিজ্ঞাপন

এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা? সেই উত্তর এখনও অধরা। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর পক্ষ থেকে ২ জানুয়ারি আরও কয়েকটি সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে।

‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’কে নিয়ে এসে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করার চেষ্টা করেছিল। যদিও সেটা জমেনি, তবে এবার তৃতীয় সিক্যুয়েলেও সেই ছোঁয়া থাকবে কিনা? সেদিকে নজর থাকবে।

প্রযোজনা সংস্থার পক্ষে যে সমস্ত হরর কমেডি ঘরানার ছবির ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে- ‘থামা’ (২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে), ‘শক্তিশালিনী’ (২০২৫ সালের ৩১ ডিসেম্বর মুক্তি), ‘ভেড়িয়া ২’ রিলিজ করবে ২০২৬ সালের ১৪ আগস্ট। অন্যদিকে ২০২৬ সালে ম্যাডক ফিল্মস-এর তরফে আরও একটি সিনেমা আসছে। যার নাম- ‘চামুণ্ডা’।

২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী ৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’। আর ২০২৮ সালেও দু দুটো রিলিজ রয়েছে প্রযোজক দীনেশ বিজনের তরফে। ‘মহাযুদ্ধ’ মুক্তি পাবে ১১ আগস্ট এবং ‘দুসরা মহাযুদ্ধ’ সেই বছরেরই অক্টোবরে পূজার মৌসুমে আসবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন