বিজ্ঞাপন

নোবেল পুরস্কারের অর্থ করমুক্ত রাখার প্রস্তাব

নোবেল প্রাইজ।
নোবেল প্রাইজ।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নোবেল পুরস্কারের অর্থ আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছে নতুন বাজেটে। করমুক্ত থাকছে আরও নয় ধরনের পুরস্কারের অর্থ।

অন্য পুরস্কারের মধ্যে রয়েছে র‍্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

বিজ্ঞাপন

বিদ্যমান আয়কর আইন অনুসারে, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, তাহলে তা করমুক্ত। নতুন প্রস্তাব অনুযায়ী বিদেশি পুরস্কারের অর্থ কর থেকে মুক্ত হলো।

নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ সুইডেনেও নোবেল পুরস্কারের অর্থ করযোগ্য আয় হিসেবে গণ্য হয়। অর্থাৎ সুইডিশ ট্যাক্স অথরিটি এটিকে আয় হিসেবে বিবেচনা করে এবং প্রাপ্ত অর্থের ওপর আয়কর আরোপ করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ভারতেও যেকোনো এই পুরস্কারের অর্থ করযোগ্য। ইউরোপের বেশিরভাগ দেশেই নোবেল পুরস্কার বা যেকোনো পুরস্কারের অর্থের বিপরীতে কর দেওয়া বাধ্যতামূলক। কেউ লটারি জয়ী হলেও নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন