জাতীয় চার নেতা ‘অপ্রাসঙ্গিক’, সরলো ম্যুুরাল

জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল সরিয়ে পাশেই নির্মিত হচ্ছে নতুন ম্যুরাল। ছবি: সংগৃহীত
জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল সরিয়ে পাশেই নির্মিত হচ্ছে নতুন ম্যুরাল। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় চার নেতাকে অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে তাদের সম্মানে স্থাপিত ম্যুরাল, যে ঘটনায় ক্ষোপ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ম্যুরাল অপসারণ করা হয়।

অভিযোগ ওঠেছে, সদ্য বদলি হওয়া মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, বিশ্বস্ত কয়েকটি সূত্র নিশ্চিত করেছে জাহিদ বিন কাসেম জাতীয় নেতাদের অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে তাদের ম্যুরাল অপসারণের নির্দেশ দেন।

এ দিকে মাসখানেক আগের ওই ঘটনায় এতদিন মুখ না খুললেও ইউএনও বদলি হওয়ার পর সাধারণ মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

একই সঙ্গে তারা জাতীয় চার নেতার ম্যুরাল পুনরায় স্থাপনের দাবিও জানিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, “সরকারি অনুদানে মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরালটি স্থাপন করা হয়েছিল। কোনো ধরনের পূর্ববর্তী নির্দেশনা ছাড়াও এগুলো অপসারণ করেন ইউএনও।”

এ ঘটনার এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয় এই মুক্তিযোদ্ধা।

আরও পড়ুন

সর্বশেষ

ads